প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2026 ইং
বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন খন্দকার এম. মনিরুজ্জামান

বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান। তাঁর এ নিয়োগে এলাকায় আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও সুনামের স্বীকৃতি হিসেবে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
খন্দকার এম. মনিরুজ্জামানের এ নিয়োগে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষাবিদ এবং সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের পক্ষে আইনগত দায়িত্ব পালন করবেন এবং এলাকার সুনাম আরও উজ্জ্বল করবেন।
উল্লেখ্য, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি রাষ্ট্রের পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে আদালতে দায়িত্ব পালন করবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ