ঢাকা | বঙ্গাব্দ

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
হয়রানির প্রতিবাদে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ সিদ্ধান্তের ফলে দুই দিন সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ গ্রাহকরা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতে বাধ্য হয়েই দুই দিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম সমন্বয় করে বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।
ব্যবসায়ীদের এ কর্মসূচির কারণে নির্ধারিত দুই দিন এলপিজি সরবরাহ ও বিক্রিতে বিঘ্ন ঘটতে পারে। এতে রান্নার কাজে সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে ভোগান্তিতে পড়তে হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স