ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে চুরির চেষ্টাকালে ৪ নারী আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

রূপগঞ্জে চুরির চেষ্টাকালে ৪ নারী আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টাকালে চার নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখের নেতৃত্বে আনসার সদস্যরা ওই চার নারীকে আটক করেন। হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁদের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে ক্যাম্পের পিসিকে বিষয়টি জানান। পরে আনসার ও ভিডিপি কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে চুরির চেষ্টা নস্যাৎ করা হয়।

আটকের পর চার নারীকে থানায় হস্তান্তর করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন।

এ ঘটনায় আনসার ও ভিডিপি সদস্যদের তৎপরতার প্রশংসা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি প্রতিরোধে আনসার সদস্যদের এ তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স