ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দরে ৫ কোটি টাকার কাছাকাছি মূল্যের ৬টি সোনার ‘ডিম’ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিমানবন্দরে ৫ কোটি টাকার কাছাকাছি মূল্যের ৬টি সোনার ‘ডিম’ জব্দ

পৃথক অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম স্বর্ণ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৪ কোটি ৯১ লাখ টাকা

ঢাকা: ঢাকার বিমানবন্দরে পৃথক অভিযানে ৬টি সোনার ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে ওই যাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি সোনার ‘ডিম’ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এসব স্বর্ণের ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোনার ‘ডিম’গুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

পাবলিক পোস্ট নিউজ (PPN)


নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স