‘আপা আসবে, তাই চলে যাচ্ছি—বিদায় বাংলাদেশ’: আসিফ মাহমুদ
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে ফেসবুকে স্ট্যাটাস
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন। স্ট্যাটাসটি ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ঘিরে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্ট্যাটাসের সঙ্গে বিমানের ভেতরে অবস্থানরত নিজের একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়।
তবে তাঁরা কোথায় যাচ্ছেন কিংবা কী কারণে দেশ ছাড়ছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করেননি আসিফ মাহমুদ।
Public Post News