ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পুনর্গঠিত এ কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
নতুন আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের নামসহ বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
বিস্তারিত আসছে...
পাবলিক পোস্ট নিউজ (PPN)
Public Post News